সদর উপজেলা আঃলীগে পরিবর্তন : নতুন সভাপতি বাদশাহ, সম্পাদক নিজাম

প্রকাশিত: ৩:০৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

সদর উপজেলা আঃলীগে পরিবর্তন : নতুন সভাপতি বাদশাহ, সম্পাদক নিজাম

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের পূর্বের কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হলেন মফিজুর রহমান বাদশাহ ও সাধারন সম্পাদক হলেন নিজাম উদ্দিন।

সিলেট প্রতিদিনকে এ তথ্য নিশ্চিত করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) আহমদ হোসেন।

তিনি জানান, নানাভাবে বিতর্কিত হওয়ার কারণে আগের কমিটি স্থগিত করা হয়েছে।

গতকাল সোমবার রাতে সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও কান্দিগাও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিনকে সভাপতি এবং মোগলগাও ইউনিয়নের চেয়ারম্যান হিরণ মিয়াকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষনার পরপরই হিরণ মিয়াকে নিয়ে নানা সমালোচনার জন্ম নেয়। হিরন মিয়া যুক্তরাজ্য বিএনপি রাজনীতির সাথে জড়িত। তিনি দেশে এসে কীভাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ নিয়ে আজ সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে হিরণ মিয়াকে অনুপ্রবেশকারী উল্লেখ করে তাকে অব্যাহতি দেওয়ার দাবি জানান সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট