১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৬ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯
২৯ নভেম্বর ২০১৯, শুক্রবার : সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটির পক্ষ কিংবা বিদ্রোহী পক্ষ- কাউকেই কর্মসূচী পালন করার অনুমতি দেয়নি পুলিশ। বড় ধরণের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকায় তাদেরকে কর্মসূচী পালনের অনুমতি দেয়া হয়নি বলে পুলিশ জানিয়েছে। পুলিশের পক্ষ থেকে উভয় গ্রুপকে জানিয়ে দেয়া হয়েছে তারা নির্ধারিত কর্মসূচি পালন করতে পারবে না।
সিলেট সংবাদ’কে এ তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি সেলিম মিয়া। তিনি জানান- যুবদলের দু’পক্ষের কর্মসূচী একই স্থানে, একই সময়ে হওয়ায় অনুমতি দেওয়া হয়নি। পরবর্তীতে ইনডোরে কর্মসূচী পালন করতে হলে নতুন করে পুলিশ প্রশাসনের অনুমতি নিতে হবে।
সিলেট জেলা ও মহানগর যুবদলের পক্ষের ও বিদ্রোহী নেতাকর্মীরা একই দিনে একই স্থানে দু’গ্রুপে নেতাকর্মীরা পৃথক পৃথক সমাবেশ ও কর্মীসভার ডাক দেন। আজ শুক্রবার বেলা ২টায় সিলেট রেজিষ্টারী মাঠে বর্তমান আহবায়ক কমিটির কর্মী সভা ও সাবেক কমিটির যুব-সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বুধবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, মহানগর সদস্য সচিব শাহনেওয়াজ বক্ত তারেক, জেলা সদস্য সচিব মকসুদ আহমদ আগামী শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারি মাঠে কর্মী সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছিলেন।
এর পরপর রাত সাড়ে ৯টায় এক প্রেস বার্তায় সিলেট জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল বাহার চৌধুরী বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ওই দিন একই সময় সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে যুব সমাবেশের আয়োজন করার উদ্যোগ নেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D