১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৮, ২০১৯
কফি এক্সপ্রেস। এক্সপ্রেস গ্রুপের এ প্রতিষ্ঠানটি সিলেটে কফির স্বাদে ভিন্নতা নিয়ে এসেছে। কফি ছাড়াও তারা পরিবেশন করে আসছিল পেস্ট্রি, রেডি কেক, কাস্টমাইজ কেক। স্বাদ ও গুণগত মানের কারণে এ প্রতিষ্ঠানের সবকটি শাখায় ভোজনরসিকদের ভীড় লেগেই থাকে।
এ গ্রুপের নতুন শাখার উদ্বোধন হয়েছে নগরীর কুমারপাড়ায়। খাবারের জগতে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একই ছাদের নিচে ‘পিৎজা এক্সপ্রেস এবং কারী রয়েল নামে দুটি আলাদা আউললেট রয়েছে। দ্বিতল এ ভবনের নিচ তলায় পিৎজা এক্সপ্রেসে ইতালিয়ান ক্লাসিক পিৎজা, থাই, মেক্সিকান এবং চাইনিজ ফুড পাবেন ভোজনরসিকরা।
এছাড়া দ্বিতীয় তলায় ‘কারী রয়েল’ এ থাকবে অথেনটিক ইন্ডিয়ান ফুড, কাবাব ও বিরিয়ানি। তাছাড়া কফি এক্সপ্রেসের সব আইটেমও মিলবে সেখানে। ছিমছাম পরিবেশের এ আউটলেটে শিশুদের জন্য রয়েছে আলাদা কিডস জোন। এছাড়া বাহারী ডিজাইনে সাজানো হয়েছে পুরো আউটলেটটি।
কফি এক্সপ্রেস আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আরিফুল হক চৌধুরী
বুধবার বিকেলে দুই পর্বের অনুষ্ঠানের মধ্য দিয়ে এ ফুড জোনের উদ্বোধন করা হয়। প্রথম পর্বে দোয়া মাহফিল আয়োজন ছিল। পরে দ্বিতীয় পর্বে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মোহাম্মদ শোয়েব।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিলেট ক্যাটারার্স এসোসিয়েশন সভাপতি শান্ত দেব, সাধারণ সম্পাদক সালাউদ্দীন বাবলু, রোটারি ক্লাব অব সিলেট সানশাইনের সাবেক প্রেসিডেন্ট আসাদুজ্জামান সায়েম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ আহমদ, আইএলএএস স্বপন লাল বৈদ্য, মোস্তফা জামাল টিটু, মিডল্যান্ড ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক আহবাব আহমদ, আইসিবি ইসলামি ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক আবিদ মিয়া।
অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানান এক্সপ্রেস গ্রুপের চেয়ারম্যান মো. সাহিদুল হক সুহেল, ম্যানেজিং ডিরেক্টর ডা. জিয়াউল হক, পরিচালক ডা. মোহাম্মদ সাদেকুর রহমান মিঠু, ফয়সল আহমদ, এমদাদুল হক।
বৃহস্পতিবার থেকে রেগুলার ডাইন সার্ভিস শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D