দক্ষিণ সুরমা উপজেলা আ,লীগের সভাপতি সাইফুল, সম্পাদক শামীম

প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

দক্ষিণ সুরমা উপজেলা আ,লীগের সভাপতি সাইফুল, সম্পাদক শামীম

দীর্ঘ ১৫ বছর পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের ভোটে আগামী তিন বছরের জন্য এ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডভোকেট শামীম আহমদ।

সোমবার বিকেলে ভোটগ্রহণ শেষে রাতে এ ফল ঘোষণা করা হয়। কাউন্সিলে সভাপতি পদে ৬জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এদের মধ্যে সাইফুল আলম সর্বোচ্চ ১৫৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ সমির উদ্দিন ৯৩ ভোট পান। এছাড়া আব্দুর রব ৫৭ ভোট, তপন চন্দ্র পাল ২৭ ভোট, মকবুল হোসেন মাখন ২১ ভোট ও শাহেদ আহমদ ৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রার্থীর মধ্যে এডভোকেট শামীম আহমদ সর্বোচ্চ ১০৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বদরুল ইসলাম পেয়েছেন ১০১ ভোট। এছাড়া রাজ্জাক হোসেন ৮৮ ভোট, ফখরুল ইসলাম শায়েস্তা ৬৪ ভোট পান।

দক্ষিণ কুচাইস্থ ইছরাব আলী স্কুল এন্ড কলেজের খেলার মাঠে দুপুরে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান।

উদ্বোধক ছিলেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট