সিলেট সদর উপজেলা আ,লীগের সভাপতি নিজাম, সম্পাদক হিরণ

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

সিলেট সদর উপজেলা আ,লীগের সভাপতি নিজাম, সম্পাদক হিরণ

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। রোববার কাউন্সিলে সমঝোতা না হওয়ার কারণে এ দু’টি পদের নাম ঘোষণা না করেই কাউন্সিলস্থল ত্যাগ করেছিলেন কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ।

এর একদিন পর সভাপতি ও সম্পাদকের নাম ঘোষণা করা হয়। এতে তিন বছরের জন্য সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং সম্পাদক হয়েছেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরণ মিয়া।

সোমবার রাতে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, দপ্তর সম্পাদক সায়ফুল আলম রুহেল, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরীর যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

একই সাথে সভাপতি ও সম্পাদককে আগামী তিনদিনের মধ্যে ৭১ সদস্য কার্যকরি কমিটির প্রস্তাবিত পূর্ণাঙ্গ তালিকা জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমাদানের জন্য নির্দেশও প্রদান করা হয়েছে।

রোববার সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন। বিকেলে কাউন্সিল অধিবেশনে সমঝোতার ভিত্তিতে সভাপতি-সম্পাদক মনোনয়নের প্রস্তাব দেন কেন্দ্রীয় নেতারা। এসময় বেকে বসেন কাউন্সিলরা। তারা ভোটের ভিত্তিতে কমিটি গঠনের দাবি তুলেন।

এক পর্যায়ে তোপের মুখে কমিটি ঘোষণা না করেই কাউন্সিলস্থল ত্যাগ করেন কেন্দ্রীয় ও জেলা নেতারা।

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট