১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
কোম্পানীগঞ্জের সর্ববৃহৎ অরাজনৈতিক ছাত্র সংগঠন কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদ (কোছাপ)-এর মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ বৃত্তি প্রদান ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ ছাত্র কল্যাণ শিক্ষা ট্রাস্টের সভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্যরে সভাপতিত্বে এবং ছাত্র পরিষদের সভাপতি রূপক চন্দ্র দাস এবং ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কোছাপের সাবেক সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কোছাপের সাবেক সভাপতি ও এম সি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সম্পাদক তোতিউর রহমান, সিলেটস্থ কোম্পানীগঞ্জ সমিতির সাধারণ সম্পাদক এম এ রফিকুল হক, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হুমায়ুন কবীর মছব্বির, কোছাপের সাবেক সভাপতি আবুল হাসনাত মুস্তাক, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক মো. মুজিবুর রহমান মিন্টু, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাবিবুর রহমান ভুট্টো, কোছাপের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক সিরাজুল ইসলাম, পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মো. জামাল উদ্দিন, প্রবাসী কল্যাণ ব্যাংক সিলেট শাখার ম্যানেজার ও কোছাপের সাবেক সাধারণ সম্পাদক বশারত আলী বাশার, কোম্পানীগঞ্জ ট্যুরিস্ট ক্লাবের সভাপতি সাংবাদিক আবিদুর রহমান, কোছাপের সাবেক সভাপতি ও ইউসিবি ব্যাংক কর্মকর্তা আনোয়ার হোসেন, ব্যবসায়ী মাসুক মিয়া।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন কোছাপের সহ সভাপতি জায়েদুল হাসান, যুগ্ম সম্পাদক সুফেদ বক্স ও হেলাল আহমদ, সংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন আকাশ প্রচার সম্পাদক সাইফ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা পাপিয়া সুলতানা তামান্না, সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার রায়হান, ক্রীড়া সম্পাদক তুহিন বক্স, এম আর মামুন , সহ সাংস্কৃতিক সম্পাদক রাজু আহমেদ, সহ মুক্তিযোদ্ধা সম্পাদক জামাল হোসাইন, সহ ক্রীড়া নেওয়াজ শরীফ, সহ ত্রাণ ও দূর্যোগ সম্পাদক এহসান জুবায়ের, সদস্য আহসান উদ্দিন, জাফরান মারুফ, তোফায়েল আহমদ, শাখা কমিটির ওমর আলী, নুরুল মুস্তাকিম, আহমেদ রেজা রুবেল, শাহ আলম স্বাধীন, কাওচার আহমেদ,আপন তাহসান, নজরুল ইসলাম, আমীর খসরু হৃদয়, জুনায়েদ ইভান, ইফতেখার মাহমুদ পাবেল, হালিমা জাহান শিরিন, সোহাগ আহমেদ, মনোয়ার হোসেন, সোহান আহমেদ, রুহুল আমিন, কে এইচ শিপু, সুজিত দাস, মিজানুর রহমান সজিব, লবিব আহমদ, সুমন আহমেদ, শিক্ষানুরাগী জহিরুল হক বেলাল, কামাল আহমদ প্রমুখ। অনুষ্ঠানে কোম্পানীগঞ্জ উপজেলার প্রশাসনিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কোম্পানীগঞ্জ ছাত্র পরিষদের কার্যনির্বাহী কমিটি ও বিভিন্ন শাখা কমিটির সকল নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া কর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের নগদ অর্থ, ফুল ও সনদপত্র প্রদান করা হয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D