১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
সুনামগঞ্জের দিরাই পৌরশহরের ৬ নং ওয়ার্ড মজলিশপুর গ্রাম থেকে এক নবজাতক পুত্র সন্তান কে উদ্ধার করা হয়েছে। মঞ্জু দাস জানান, শনিবার দিবাগত রাত ১১.২০ মিনিটের দিকে আমার কাকা নিতাই দাসের বাড়ীর পিছনে বেড়া সংলগ্ন কচু গাছের ঝোপে স্থানীয়রা শিশুর কান্না শোনতে পেলে ভয় পেয়ে চলে আসেন। পরে সবাই মিলে গিয়ে দেখতে পায় এক নবজাতক শিশু। তাৎক্ষণিক সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর পঙ্কজ পুরকায়স্থ কে বিষয়টি অবগত করলে তিনি ঘটনাটি পুলিশ কে জানালে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে।
দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কেএম নজরুল জানান, ঘটনাস্থল থেকে নবজাতক সন্তানটি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিশুটি এখন সুস্থ আছে। নবজাতক শিশুটির নাভিতে ক্লিপ লাগানো ছিলো, ধারণা করা হচ্ছে হাসপাতাল কিংবা প্রশিক্ষণ প্রাপ্ত ধাই দ্বারা প্রসব করানোর পর ঘটনাস্থলে রেখে যাওয়া হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D