১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০১৯
বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মোহাম্মদ শাহজাহান বলেছেন, দেশ ও জাতির চরম ক্রান্তিকাল চলছে। ক্ষমতাসীন গোষ্ঠী তাদের ফ্যাসীবাদী শাসন পাকাপোক্ত করতে জনগণের প্রতি জুলুম চালাচ্ছে। নিত্যপ্রয়োনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। দেশে আইনের শাসন বলে কিছু নেই। সর্বত্র চলছে খুন, হত্যা,ধর্ষন, শিশু ধর্ষন ও লুটপাটের মহোৎসব। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে দেশে কোন সরকার নেই। গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন বাধাগ্রস্থ করতেই ষড়যন্ত্রমুলক মামলার ফরমায়েসী রায়ে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু সরকার তাঁকে জামিন না দিয়ে ক্রমাগত মৃত্যূর দিকে ঠেলে দিচ্ছে। কোন স্বৈরাচারী শাসকের শেষ পরিনতি ভাল হয়নি। আওয়ামী বাকশালীদেরকেও চরম মূল্য দিতে হবে। মনে রাখতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তি একই সূত্রে গাথা। অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হলে প্রথমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। আর কোন টালবাহানা না করে তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। অন্যথায় বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
তিনি শনিবার কেন্দ্রীয় কর্মসুচীর অংশ হিসেবে ষড়যন্ত্রমুলক মামলার ফরামেয়েসী রায়ে কারান্তরীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে উপরোক্ত কথা বলেন।
সাবেক মন্ত্রী শাহজাহান আরো বলেন, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপির মুখ ছাড়া নাকি সবকিছু তাদের নিয়ন্ত্রণে। সুতরাং দেশবাসীর বুঝতে বাকি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিও তাদের নিয়ন্ত্রণে। মুল কথা হচ্ছে বিরোধী রাজনৈতিক শক্তি ছাড়া কোন কিছুই সরকারের নিয়ন্ত্রণে নেই। কারণ ঔষুধ থেকে শুরু করে সকল প্রকার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি প্রমাণ করে বাজার ব্যবস্থা সরকারের নিয়ন্ত্রণে নেই। সবকিছু লুটেরাদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমাদের নেত্রীর হাত পা অবশ হয়ে যাচ্ছে কিন্তু তাঁর মনোবল এখনো অটুট আছে। তাই পদ-পদবীর জন্য আমাদের নেতাকর্মীদের মনোবল ভেঙ্গে গেলে চলবেনা। ফ্যাসীবাদি সরকারের সকল নিয়ন্ত্রণ ভেঙ্গে দিতে সর্বস্তরের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধভাবে ময়দানে ঝাপিঁয়ে পড়তে হবে। দুর্বার আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা মুক্ত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করবোই।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদারের সভাপতিত্বে ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকীর পরিচালনায় সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব এম. এ হক, ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
সমাবেশে জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D