১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০১ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯
সিলেট জৈন্তাপুর উপজেলার লালাখাল বাঘছড়া সীমান্ত এলাকা থেকে ২৭টি মহিষ আটক করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার দুপুরে ১৯বিজিবি’র লালাখাল ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার হযরতের নেতৃত্বে এ অভিযানে এসব মহিষ আটক হয়, তবে কোন চোরাকারবারিকে আটক করতে পারেনি বিজিবি।
স্থানীয়রা জানান, চোরাকারবারি দলের সদস্য লালাখাল কলিঞ্জিবাড়ী গ্রামের সাদ্দাম এবং লালগ্রামের জালাল উদ্দিনের নেতৃত্বে ভারত থেকে অবৈধ পথে মহিষ নিয়ে বাংলাদেশে প্রবেশের পর পর বিজিবি অভিযান চালিয়ে মহিষগুলো আটক করে। চোরাকারবারী দলের সদস্যরা বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে পালিয়ে যায়।
এলাকাবাসী আরও জানান, লালাখাল সীমান্তের জালিয়াখলা, লালাখাল, তুমইর, জঙ্গীবিল, ইয়াংরাজা, বালিদাঁড়া, বাঘছড়া দিয়ে প্রতিদিন হাজার হাজার বস্তা মটরশুটি, আমদানীকৃত রসুন, মসুরি ডাল, ছানা ডাইল, স্বর্ণের বার পাচার করে আসছে। অপরদিকে ভারত হতে বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোনসেট, ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ, ইয়াবা, বিভিন্ন ব্যান্ডের সিগারেট, নাছির বিড়ি, হরলিক্স, কসমেট্রিক্স, নিম্ন মানের চা-পাতা ও শত শত গরু-মহিষ বাংলাদেশে নিয়ে আসছে।
এ বিষয়ে ১৯ বিজিবি’র সিও (কমান্ডিং অফিসার) লে.কর্নেল আবু সাঈদ আটকের বিষয়টি নিশ্চিত হয়ে বলেন, লালাখাল বাঘছড়া সীমান্ত এলাকা হতে ২৭টি মহিষ আটক করেছি এবং মাদক ও চোরাচালান নিয়ন্ত্রন রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D