নার্গিসের হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ৫:৫৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

Manual2 Ad Code

ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে দেখতে বুধবার হাসপাতালে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী এ সময় সিলেটের পুলিশ কমিশনার ও জেলা প্রশাসকের সঙ্গে টেলিফোনে কথা বলেন এবং খাদিজার উপর হামলাকারীর দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

খাদিজার চাচা আব্দুল কুদ্দুছসহ অন্যান্য স্বজনের সঙ্গে মন্ত্রী এ সময় কথা বলেন। তিনি খাদিজার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

Manual2 Ad Code

শিক্ষামন্ত্রী খাদিজার চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন। আহত খাদিজার সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

জাতীয় সংসদে বুধবারের অধিবেশনে এক সংসদ সদস্যের উত্থাপিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘কলেজ ছাত্রী খাদিজার উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর ভাষা আমার নেই।’

Manual3 Ad Code

তিনি বলেন, ‘হামলাকারী যেই হোক তার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে যাতে ভবিষ্যতে আর কেউ এ ধরনের জঘন্য অপরাধে লিপ্ত হওয়ার সাহস না পায়।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code