সৈয়দপুর দাখিল মাদ্রাসার চতুর্থতলা বিশিষ্ট একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রকাশিত: ৩:১৫ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৬

Manual6 Ad Code

সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের সৈয়দপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার ১ কোটি ৩৭ লক্ষ টাকা ব্যয়ে চতুর্থ তলা বিশিষ্ট একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন গতকাল ৬ই অক্টোবর বৃহস্পতিবার সাড়ে ১২ টায় অনুষ্ঠিত হয়। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ। পরে মাদ্রাসা প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয়। হাজী চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কান্দিগাঁও ইউ/পি চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মোগলগাঁও ইউ/পি’র সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সামছুল ইসলাম টুনু মিয়া, হাউসা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আজিজ আহমদ, আওয়ামীলীগ নেতা সিরাজুল ইসলাম সুরুজ, মাদ্রাসার সুপার মাওলানা হায়াতুর রহমান, মোগলগাঁও ইউ/পি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশিকুর রহমান, সাবেক মেম্বার রফিকুল ইসলাম মামুন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মুক্তার মেম্বার, নিজাম মেম্বার, যুবলীগ নেতা তাজ উদ্দিন প্রমুখ। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন মাওলানা আ.স.ম আব্দুল­াহ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code