২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৬
সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দিন আহমদ বলেছেন, শিক্ষিত ও সমৃদ্ধশালী দেশ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরীসিম। সকল পরিবর্তনের প্রধান নিয়ামক হচ্ছে শিক্ষা ও শিক্ষক। তাই শিক্ষকদের অবহেলা করে কোন উন্নয়ন সম্ভব নয়।
৫ অক্টোবর বুধবার দুপুরে দি এইডেড হাইস্কুল মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে “শিক্ষকদের মূল্যায়ন ও অবস্থার উন্নতি সাধন” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। তিনি আরো বলেন, শিক্ষকদের ব্যাপারে বর্তমান সরকার খুব সংবেদনশীল। প্রত্যাশা বাস্তবায়নে বাস্তবতার নিরীখে এগুতে হবে। তবে এক্ষেত্রে একটু সময়ের প্রয়োজন। আপাদের ন্যায্য দাবীর ক্ষেত্রে সরকার আপনাদের পাশে আছে। তিনি বেসরকারী শিক্ষকদের চাকুরী জাতীয়করণ সহ সকল দাবীর ব্যাপারে তার প্রচেষ্টার পুনঃব্যক্ত করেন।
সমিতির সিলেট জেলা শাখার সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ.এইচ.এম ঈসরাইল আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমী (নায়েম) এর উপ-পরিচালক কালাচাঁদ শীল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট অঞ্চলের উপ-পরিচালক ভারপ্রাপ্ত জাহাঙ্গীর করিব আহমদ, জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, নায়েমের সহকারী পরিচালক আহম্মদ এহসানুল হান্নান, টিচার ট্রেনার সৈয়দ মোঃ আব্দুল হান্নান, সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।
দি এইডেড হাইস্কুলের সিনিয়র সহকারী শিক্ষক স্বপন চক্রবর্ত্তী ও সমিতির সদর শাখার সাংগঠনিক সচিব মোঃ জিয়াউর রহমানের যৌথ উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শাখার সচিব মোঃ শমশের আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিভাগীয় মাধ্যমিক শিক্ষক সমিতির সচিব ও বাশিস বিয়ানীবাজার উপজেলা সভাপতি মোঃ মজির উদ্দিন আনসার, সমিতির সুনামগঞ্জ জেলা সভাপতি ইনসান মিয়া, দি এইডেড হাইস্কুলের প্রধান শিক্ষক সৈয়দ এনায়েত হোসেন, সিলেট বিভাগীয় শিক্ষক সমিতির সদস্য অবিনাশ চন্দ্র দে, বাশিস সিলেট জেলা সহ সভাপতি ময়ূব আলী, জকিগঞ্জ উপজেলা সভাপতি মাহতাব উদ্দিন, ওসমানী নগর শাখার সচিব রিপন সূত্রধর, গোয়াইনঘাটে গাজী হাফিজুর রহমান, সদর উপজেলার মহি উদ্দিন, বিয়ানীবাজারের জালাল উদ্দিন, কানাইঘাট সভাপতি জার উল্লাহ, বালাগঞ্জ সভাপতি রফিকুল আলম, জেলা শাখার সাংগঠনিক সচিব মোঃ মজম্মিল আলী, সদর শাখার সচিব আহমদ আলী প্রমুখ। শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন শিক্ষক শেখ মোঃ আব্দুল মুকিত, গীতা পাঠ করেন স্বপন চক্রবর্ত্তী ও বাইবেল পাঠ করেন মৌসুমী সাংমা।
এর আগে বেলা ১১টায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে নগরীর রাজা জিসি হাইস্কুল থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
সভাপতির বক্তব্যের এএইচ এম ঈসরাইল আহমদ বেসরকারী শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির দাবী জানান। তিনি অন্যান্য দিবসের ন্যায় বিশ্ব শিক্ষক দিবসকে সরকারীভাবে পালনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D