সিলেটে আদালতে বদরুলের স্বীকারোক্তি, কারাগারে প্রেরণ

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

Manual8 Ad Code

সিলেটে কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে হত্যাচেষ্টাকারী বদরুল আলম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর তাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (৫ অক্টোবর) বিকেলে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বদরুল এ জবানবন্দি দেন।

Manual4 Ad Code

বিকেল ৪টা ১০ মিনিটে তার জবানবন্দি শেষ হয়। এজন্য ২টা ৫৫ মিনিটে তাকে আদালতে আনা হয়।

হত্যাচেষ্টার পর জনতা পাকড়াও করে গণপিটুনি দিয়ে বদরুলকে পুলিশে সোপর্দ করে। তারপর থেকে তিনি পুলিশের হেফাজতে চিকিৎসাধীন ছিলেন।

Manual3 Ad Code

এদিকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার হওয়া নার্গিস রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলাকারী বদরুল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তাকে এরইমধ্যে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual7 Ad Code