নার্গিসের ওপর হামলাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ অব্যাহত

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৬

Manual1 Ad Code

সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতা বদরুল আলমের ফাঁসির দাবিতে সিলেটে বিক্ষোভ কর্মসুচী অব্যাহত রয়েছে।

তিন দিনের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সিলেট নগরীতে বুধবার বিক্ষোভ করেছেন খাদিজার সহপাঠীসহ সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা।

সকাল পৌনে ১১টার দিকে সরকারি মহিলা কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে বিভিন্ন সড়ক ঘুরে মিছিলটি কলেজের গেটে গিয়ে শেষ হয়।

Manual3 Ad Code

খাদিজাকে কুপিয়ে আহত করার ঘটনায় দ্বিতীয় দিনের মতো সিলেট সরকারি মহিলা কলেজে ক্লাস পরীক্ষা বর্জন করছেন শিক্ষার্থীরা।

এদিকে, শহরতলির টুকের বাজারের তেমুখীতে হামলাকারী বদরুল আলমের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন খাদিজা আক্তারের গ্রামের লোকজন।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দুপুর ২টার দিকে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সংবাদ সম্মেলন ডেকেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

এদিকে, খাদিজা আক্তারের ওপর হামলাকারী শাবি ছাত্রলীগের সহসম্পাদক বদরুল আলম এখন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

Manual3 Ad Code

উল্লেখ্য, গত সোমবার বিকেলে সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজ ক্যাম্পাসে সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করেন ছাত্রলীগ নেতা বদরুল আলম।

Manual8 Ad Code

হামলার পর খাদিজাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচার করার পর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

                       কলেজছাত্রী খাদিজা আক্তার নার্গিস

Manual8 Ad Code

মঙ্গলবার রাজধানীর স্কয়ার হাসপাতালে খাদিজা বেগমের দ্বিতীয় দফা অস্ত্রোপচার হয়েছে। নিউরোসার্জারি বিভাগের জ্যেষ্ঠ পরামর্শক রেজাউস সাত্তারের অধীনে তার চিকিৎসা চলছে।

রেজাউস সাত্তার বলেন, ‘আমরা খুব সংকটাপন্ন অবস্থায় তাকে হাসপাতালে রিসিভ করেছি। এখন ইলেকটিভ ভেন্টিলেশনে আছেন (লাইফ সাপোর্ট)। তার মাথায় ও দুই হাতে অসংখ্য কোপের ক্ষত। খুব জটিল অস্ত্রোপচার হয়েছে খাদিজার। এ ধরনের রোগীর বেঁচে থাকার সম্ভাবনা ৫ শতাংশ। ৭২ ঘণ্টার আগে কিছু বলা যাচ্ছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code