প্রখ্যাত আলেমে দ্বীন আব্দুল মালিক চৌধুরীর ইন্তেকাল : আজ ২টায় জানাজা

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০১৬

Manual2 Ad Code

আব্দুল মালিক চৌধুরীর ইন্তেকালে সিলেট জামায়াতের শোক
প্রখ্যাত আলেমে দ্বীন, আঞ্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর সভাপতি ও সিলেট সরকারী আলিয়া মাদরাসার সাবেক মুহাদ্দিস, হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
সোমবার এক যৌথ শোক বার্তায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক এমপি অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন চৌধুরী, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট বিভাগীয় আঞ্চলিক দায়িত্বশীল অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিনের আমীর মাওলানা হাবীবুর রহমান, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, মহানগর নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, জেলা দক্ষিনের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, জেলা উত্তরের নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর ভারপ্রাপ্ত সেক্রেটারী মো: শাহজাহান আলী, জেলা দক্ষিনের সেক্রেটারী মাওলানা লোকমান আহমদ ও জেলা উত্তরের সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দীন বলেন- হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরীর ইন্তেকালে সিলেটবাসী একজন সর্বজন শ্রদ্ধেয় প্রখ্যাত আলেমকে হারালো। যা সহজে পুরন হবার নয়। মরহুম আব্দুল মালিক চৌধুরী আজীবন কুরআনের একজন খাদেম হিসেবে কাজ করে গেছেন। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও মরহুমের পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।
সিলেট আলিয়া ময়দানে আজ মঙ্গলবার বাদ জোহর জানাজা প্রখ্যাত আলেম দ্বীন হযরত মাওলানা আব্দুল মালিক চৌধুরীর জানাজা আজ মঙ্গলবার বেলা ২টায় নগরীর আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে। জানাজায় উপস্থিত থাকার জন্য ধর্মপ্রান সিলেটবাসীর প্রতি আহŸান জানিয়েছেন সিলেট জামায়াত নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code