ওসমানী মেডিকেল জরুরী বিভাগের সামনে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২, ২০১৬

Manual7 Ad Code

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের সামনে বজ্রপাতে রোগীর স্বজন দুই ব্যক্তি মারা গেছেন।  রবিবার সকাল সাড়ে ৮টার দিকে আকস্মিক বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

Manual2 Ad Code

এদের মধ্যে ঘটনাস্থলেই মারা যাওয়া আব্দুল মুকিত নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তার সঙ্গে থাকা অজ্ঞাত আরেকজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০ টায় মারা যান ওই ব্যক্তি।

Manual7 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান- ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কম্পাউন্ডের ভেতর দুই ব্যক্তি দাঁড়িয়ে গল্প করছিলেন। এসময় বজ্রপাতে তারা মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে আশপাশের লোকজন তাদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন মারা যাওয়া আব্দুল মুকিতের ছেলে অসুস্থ অবস্থায় হাসপাতালের ৫ তলায় ভর্তি রয়েছে।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code