৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০১৯
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগামীকাল শনিবার (২৭ জুলাই) লালমনিরহাটের বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।
শুক্রবার (২৬ জুলাই) সকালে লালমনিরহাট জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।
হাফিজুর রহমান বলেন, লালমনিরহাট জেলার ৫টি উপজেলায় বন্যায় তিস্তা ও ধরলা পাড়ের মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বন্যাসহ যেকোনো দুর্যোগে দেশবাসীর পাশে দাঁড়ায় বিএনপি। এরই অংশ হিসেব চলমান বন্যা কবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করবে বিএনপি। এ ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল।
তিনি আরও জানান, শনিবার (২৭ জুলাই) সকাল ১০টায় জেলার হাতীবান্ধা উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া এলাকায় এবং সকাল ১১টা ৩০ মিনিটে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্দ্ধন সলেডি স্প্যার বাঁধ-২ এলাকায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন মির্জা ফখরুল।
তখন মহাসচিবের সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল মাহমুদ টুকু, যুগ্ন মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D