বরইকান্দি ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ ও বিদায়ীদের সংবর্ধনা

প্রকাশিত: ২:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা উপজেলার ২নং বরইকান্দি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের দায়িত্ব গ্রহণ এবং সদ্য সাবেক মেম্বারদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বরইকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেনের সভাপতিত্বে ও বাহার উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) বিজেন ব্যানার্জী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী আব্দুস সাত্তার, বিশিষ্ট মুরব্বী হাজী মোঃ পাখি মিয়া, মোঃ আবুল হোসেন, রবীন্দ্র কুমার দেব আশিষ, ফকিরপাড়া জামে মসজিদের মোতাওয়াল্লী মোঃ ফরিদ মিয়া, হাজী মোঃ মানিক মিয়া, আতাউর রহমান আফরোজ, হাজী মোঃ তাহির আলী, আফজল আহমদ আফতাব, হাজী মোঃ শফিক মিয়া, শাহ ইকবাল হোসেন, হাজী মোঃ হিরা মিয়া (কিবরিয়া), হাজী মোঃ রইছ আলী (রায়েরগাঁও), বাবুল হোসেন, আহমদ হোসেন নিজাম, ইউপি সচিব সেলিমুর রহমান সেলিম, আইডিয়ার সমন্বয়কারী তৌফিক ইকবাল, জবা পুরস্কায়স্থ, সংবর্ধিত অতিথি সদ্য সাবেক মেম্বারদের মধ্যে আহমদ হোসেন, আতাউর রহমান, সোলেমান মিয়া, আলী আজগর, বাহার উদ্দিন, জুলেখা বেগম, অর্পনা রাণী ঘোষ, নবনির্বাচিত মেম্বার আশিকুর রহমান, এহসানুল হক ছানু, শরীফ উদ্দিন, এনাম উদ্দিন, জাবেদ আহমদ, সৈয়দ মুমিনুর রহমান সুমিত, নুরুল ইসলাম মাছুম, মোঃ লয়লু মিয়া, মোঃ কামাল মিয়া, মাহমুদা ইসলাম চৌধুরী, হুসনে আরা, রাজিয়া বেগম।
প্রধান অতিথির বক্তব্যে বিজেন ব্যানার্জী বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে আপনাদের নির্বাচিত করেছেন, তাদের সেই আশা পূরণ করতে নতুন উদ্যেমে কাজ করার আহবান জানান।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান হাবিব হোসেন বলেন, অতীতে যে ভাবে জনগণের সেবায় নিয়োজিত ছিলাম এখনো সততার সাথে সকলের সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়নে কাজ করবো ইনশাআল্লাহ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual8 Ad Code