বর্তমান সরকার দরিদ্রদের কল্যাণে কাজ করে যাচ্ছে : আবু জাহিদ

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০১৬

Manual1 Ad Code

দক্ষিণ সুরমায় ১০ টাকা কেজির চাল বিক্রির কার্যক্রমের উদ্বোধন
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ বলেছেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দরিদ্র জনগোষ্ঠির জীবন মান উন্নয়নের অন্তরিকতার সাথে কাজ করে যচ্ছেন। এই সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যা বিগত কোন সরকারের আমেলও হয়নি। জননেত্রী শেখ হাসিনার দক্ষ পরিচালনার মাধ্যমে অচিরেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
তিনি গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে জালালপুর বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওয়েছ আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন গেদা, আওয়ামীলীগ নেতা খলিলুর রহমান কনট, আব্দুল মালিক, হারুন মিয়া, আনোয়ার হোসেন মেম্বার, সাবেক মেম্বার বশির মিয়া ও নুরুল ইসলাম নূর, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম, যুবলীগ নেতা আলী আহমদ, ছাত্রলীগ নেতা আলী হোসেন ইমানী, মির মতিউর রহমান, শাহ মোঃ আব্দুল হাফিজ, হাছান আহমদ, শেখ সুহেল, আব্দুল কাদির প্রমুখ।
অনুষ্ঠানে ১০ টাকা কেজি দরে ১ হাজার ৮টি পরিবারের মধ্যে চাল বিক্রী কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ। -বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual4 Ad Code