ওসমানীনগরে ওসি হত্যা মামলায় চেয়ারম্যানসহ ১২১ জন কারাগারে

প্রকাশিত: ১২:১৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

Manual8 Ad Code

সিলেটের ওসমানীনগর থানার ওসি মোস্তাফিজুর রহমান হত্যা মামলায় গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক সহ ১২১ জন আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতের বিচারক নজরুল ইসলাম এ আদেশ দেন।

Manual3 Ad Code

জানাযায়, ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে অটোরিকশা স্ট্যান্ডের দখল নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হন ওসি মোস্তাফিজুর রহমান। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই মারা যান ওসি মোস্তাফিজ। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার প্রথম চার্জশিট দাখিল করেন ওসমানীনগর থানার তৎকালিন ওসি(তদন্ত) ওকিল উদ্দিন আহমেদ। পরে অধিকতর তদন্তের দায়িত্ব পান পিবিআই’র পরিদর্শক এমরান হোসেন। গত ১৮ আগস্ট তিনি আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করেন।

সোমবার অভিযোগ শুনানীকালে মামলার ১২৭ জন আসামির মধ্যে ১২১ জন আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আদালত পরিদর্শক শফিকুল ইসলাম মুকুল।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual6 Ad Code