হান্নান শাহর মৃত্যুতে সিলেট জেলা বিএনপির শোক

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০১৬

Manual6 Ad Code

২৭ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার : বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহর মৃত্যুতে শোক প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি।

Manual5 Ad Code

দলের পক্ষ থেকে এ শোক প্রকাশ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের শামীম ও সাধারন সম্পাদক আলী আহমদ।

এক শোকবার্তায় সিলেট জেলা বিএনপির নেতৃদ্বয় বলেন, হান্নান শাহ একজন সৎ ও নিষ্ঠাবান মানুষ ছিলেন। তাঁর অবদানের কথা বিএনপি কখনো ভুলতে পারবে না। ১/১১-এর  সময় হান্নান শাহর সাহসী ভূমিকার কথা জাতি সব সময় মনে রাখবে।

Manual1 Ad Code

সিলেট জেলা বিএনপির নেতারা মরহুমের আত্মার শান্তি কামনা করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য সিঙ্গাপুরের র‍্যাফেলস  হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৩৭ মিনিটে হান্নান শাহর মৃত্যু হয়। তিনি হৃদরোগে ভুগছিলেন।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট

Manual1 Ad Code
Manual2 Ad Code