১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫২ পূর্বাহ্ণ, মে ১৩, ২০১৯
মৌলভীবাজারের সদর উপজেলার শ্রীমঙ্গল -মৌলভীবাজার সড়কে বাস ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মমতাজ বেগম (৪০ ) নামের এক নিহত হয়েছেন।
রবিবার দুপুর ১টার মৌলভীবাজার ও শ্রীমঙ্গল সড়কের নিতেশ্বর নামক এলাকার দুসাই রিসোর্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন। আহতরা হলেন সিএনজি চালক আমিন মিয়া ( ২৫),ফয়ছল মিয়া ( ৩০)। নিহত ও আহত সবাই শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, শ্রীমঙ্গল ছেড়ে আসা সিলেট অভিমুখী হবিগঞ্জ এক্সপ্রেস বাস ও বিপরীত থেকে আসা সিএনজি অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে সিএনজি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা এক মহিলা যাত্রী নিহত হন। আহত হন আরও দু’জন। তার মধ্য ফয়ছলের অবস্থা আশংকাজনক। তাকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মৌলভীবাজার মডেল থানার উপপরিদর্শক মো.নাফিজ সাদিক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘দুর্ঘটনায় এক জন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাস গাড়ীটি আটক করা হয়েছে। চালক পালিয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D