১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৬
দিরাই পৌরসভার ২০১৬-১৭ অর্থবছরে ১৮ কোটি ৪৯ লাখ ৩ হাজার ৪৫১টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বুধবার পৌরসভা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোশাররফ মিয়া।
বাজেটে রাজস্ব খাতে ১কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা ও উন্নয়ন খাতে ১৭ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৫১টাকা আয় নির্ধারন করা হয়েছে। সর্বোচ্ছ উন্নয়নখাতে বাজেট ধরা হয়েছে, বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পে ৮ কোটি টাকা, পৌরভবন ৩ কোটি টাকা ও ড্রেনেজ উন্নয়নে ৩ কোটি ১৫ লাখ টাকা। শিক্ষাখাতে সর্বোচ্ছ বরাদ্দ রয়েছে ১০ লাখ ৫০ হাজার টাকা।
মেয়র মোশাররফ মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত হিসাব রক্ষক আশীষ কুমার রায় ও ভারপ্রাপ্ত সচিব মলয় ভট্রাচার্য্যরে যৌথ পরিচালনায় বাজেট আলোচনায় অংশগ্রহন করেন, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, কাউন্সিলর মিয়াধন মিয়া ইধন, এবিএম মাসুম প্রদীপ, নিবেশ রায়, মফিজুর রহমান তালুকদার জুয়েল, সোহল চৌধুরী, সবুজ মিয়া, পংকজ পুরকায়স্থ অমর, সুব্রত চৌধুরী শিতু , সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাধবী দে ও হেলেনা বেগম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D