পরিকল্পিত ভাবে পুলিশের উপর হামলা কারা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, নভেম্বর ১৪, ২০১৮

পরিকল্পিত ভাবে পুলিশের উপর হামলা কারা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Manual7 Ad Code

নয়া পল্টনের হামলাকে পূর্ব পরিকল্পিত হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেছেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে পুলিশের গাড়িতে বিএনপির নেতা-কর্মীরা এ হামলা করছেন। তিনি বলেন, পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনা ‘পরিকল্পিত’।

Manual6 Ad Code

বুধবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, ভিডিও ফুটেজ দেখে হামলাকারী ও যারা গাড়ি পুড়িয়েছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Manual8 Ad Code

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন দেশ একটি সুন্দর নির্বাচনের দিকে যাচ্ছে, নির্বাচন কমিশন যখন তফসিল ঘোষণা করেছে, দেশের মানুষ যখন একটা সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় রয়েছে সেই সময় এ ঘটনা পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে’।

Manual5 Ad Code

‘এই হামলা ধূম্রজাল সৃষ্টি করে নির্বাচন বানচালের একটা অপচেষ্টা। পুলিশের ওপর হঠাৎ আক্রমণ আমাদের সেটাই মনে করিয়ে দেয়।’ পুলিশের দুটি গাড়ি পোড়ানো এবং ১৬ জন পুলিশ ও আনসার সদস্য আহত হয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Manual1 Ad Code
Manual2 Ad Code