৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলের মনোনয়ন কিনে ফের আলোচনায় আসা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই। আমার আসন থেকে আমার ভাই নির্বাচন করবে।’
মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর দফতরে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) গত ২০১৭-১৮ অর্থবছরের লভ্যাংশের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।
সরকারের বয়োজ্যেষ্ট এ মন্ত্রী সিলেট-১ (সিলেট সদর ও সিটি কর্পোরেশন) আসনের বর্তমান সংসদ সদস্য। এর আগে একাধিকবার অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে কয়েকদিন আগে ঢাকায় একটি অনুষ্ঠানে ফের নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করায় তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তবে, এক্ষেত্রে দলের প্রধানের সিদ্ধান্তকেই তিনি নির্বাচন করবেন নাকি অবসরে যাবেন তা নির্ভর করছে বলেও জানিয়েছিলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব রাজনৈতিক নেতাদের একটা বিষয় বোঝা উচিত যে, অবসরে যাওয়ার জন্য ৮৫ বছর যথেষ্ট। এখনও অনেক সিনিয়র রাজনীতিবিদ মাঠে রয়েছেন যাদের অবসরে যাওয়া উচিত। তারা আরও একবার সুযোগ নিতে চান। তবে আমার এখন অবসরে যাওয়ার উত্তম সময়।
এসময় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব আসাদুল ইসলাম, বিএসইসি চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D