১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১২, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র মাসখানিকেরি একটু বেশি। তফসিল ঘোষণার পরপরই ৩০০ আসনে মনোনয়ন বিক্রি শুরু করেছে বিএনপি। দীর্ঘ ১০ বছর ক্ষমতার বাহিরে থাকা দলটি মনোনয়ন ফরম সংগ্রহ করতে দলে দলে মিছিল নিয়ে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করছে নেতাকর্মীরা।
সোমবার সকাল থেকেই সারদেশ থেকে আশা মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মী এবং তাদের কর্মী সমর্থকদের ভীড় লক্ষ্য করা যায়। সকাল ১০টা ফেনী-১ আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে ফরম ক্রয়ের মধ্যদিয়ে মনোনয়ন বিক্রি শুরু হয়। এরপর খালেদা জিয়ার পক্ষে বগুড়া সদর আসনের মনোনয়ন ফরম ক্রয় করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সকাল থেকেই সারাদেশের মনোনয়নপ্রত্যাশীরা ভীড় জমাতে থাকেন নয়াপল্টনের কার্যালয়ের সামনে। ঢোল তবলার আর বাদ্যযন্ত্রের তালে তালে নেতাকর্মীদের দেখা যায় নেতাকর্মীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস।
মিছিল আর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে রাজধানীর নয়াপল্টন। উৎসবমুখর পরিবেশে বিক্রি হচ্ছে বিএনপির মনোনয়ন ফরম।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D