৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনের আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক নির্বাচন কমিশনার ও আইন সচিব ছহুল হোসেইন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবন (বাড়ি-৫১, সড়ক-৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা) থেকে ছহুল হোসেইনের পক্ষে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেন তার পরিবারের সদস্যরা।
সিসিকের ১৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ছহুল হোসাইনের ভাতিজা দিলওয়ার হোসেইন সজীব সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে জানান, ছহুল হোসাইন জনগণের জন্য কাজ করতে আগ্রহী। এ কারণে তিনি নিজ এলাকার মানুষের উন্নয়ন নিয়ে ভাবছেন। আর এই ভাবনা থেকে তিনি ভোটের মাধ্যমে রাজনীতিতে নামতে চান।
সিলেট-১ থেকে নির্বাচনে প্রস্তুত আছেন উল্লেখ করে সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসেইন বলেন, দেশে-বিদেশে অবস্থানরত শুভাকাংখী এবং তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের অনুরোধে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশের হয়ে, দেশের জনগণের হয়ে কাজ করতে আগ্রহী। আর এজন্যই আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। জাতির জনক বঙ্গবন্ধুকন্যা, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আমাকে এই আসনে মনোনয়ন দিলে আমি নির্বাচন করতে প্রস্তুত।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D