৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৯ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
সিলেটের বিশ্বনাথে পৃথক অভিযানে দুই ইউনিয়ন চেয়ারম্যানসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলা বিএনপির সহ সভাপতি ও দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহিদ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও অলংকারী দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল এবং লামাকাজী ইউনিয়ন ছাত্রদল নেতা জুবায়ের আহমদ।
শুক্রবার বিকেলে পৃথক অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে চেয়ারম্যান তাহিদ মিয়া ও নাজমুল ইসলাম রুহেলকে এবং সকালে ছাত্রদল নেতা জুবায়ের আহমদ গ্রেফতার করে থানা পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। শনিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D