৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদার আসন খ্যাত সিলেট-১ (সদর ও সিটি কর্পোরেশন) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আবদুল মোমেন দলের মনোনয়ন ফরম কিনেছেন। তবে, ফরম কেনার ৩০ হাজার টাকা দিয়েছেন তারই বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি নিজেও সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেতে পারেন বলে আলোচনা হচ্ছে। শু
ক্রবার বিকেলে ঢাকাস্থ নিজ বাসভবনে ছোট ভাই মোমেনের হাতে মনোনয়ন ফরম কেনার জন্য ৩০ হাজার টাকার চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এমপি।
পরে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মোমেন। এসময় অর্থমন্ত্রীও কার্যালয়ের বাহিরে অবস্থান করছিলেন।
চেক প্রদানকালে উপস্থিত ছিলেন, জালালাবাদ এসোসিয়েশনের চেয়ারম্যান এ. কে. আব্দুল মুবিন, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের কনসালটেন্ট এ. এস. সুজন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আহমদ আল কবির, সিলেট মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন, ৪নং খাদিমপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট আফসর আহমদ, জাবেদ সিরাজ, পরিবারের অন্যান্য সদস্যবৃন্দসহ আওয়ামীলীগ, যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D