১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:৫৩ পূর্বাহ্ণ, নভেম্বর ৯, ২০১৮
জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে আওয়ামী লীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় তফসিল ঘোষণার একদিন পর এ মনোনয়ন ফরম বিক্রি শুরু হলো।
শুক্রবার দলটির সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ের পাশের নতুন ভবনে আটটি বুথ থেকে আট বিভাগের প্রার্থীরা ফরম সংগ্রহ করতে পারবেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম বিক্রি মনিটরিং করবেন সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকরা।
তিনি বলেন, ঢাকা বিভাগে ফরম বিক্রির দায়িত্বে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মুহিবুল হাসান চৌধুরী নওফেল, রাজশাহী বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, সিলেট বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, রংপুর বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, চট্টগ্রাম বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, খুলনা বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বরিশালে যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং ময়মনসিংহ বিভাগে যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি ও সাংগঠনিক সম্পাদক মেসহাব উদ্দিন সিরাজ। এছাড়া তাদের সঙ্গে আরও কয়েকজন করে সদস্য থাকবেন। ওবায়দুল কাদের বলেন, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ফরম বিতরণ চলবে।’
উল্লেখ্য, এবার মনোনয়ন ফরমের মূল্য ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। পরবর্তী নিদের্শনা না দেয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D