৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
আগামীকাল শুক্রবার (৯ নভেম্বর) ও পরদিন শনিবার (১০ নভেম্বর) সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) সিলেটের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হচ্ছে- নগরীর আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন বড়বাজার (আংশিক), আম্বরখানা, ঘূর্ণি আ/এ, দরগা মহল্লা, চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার ও কোর্ট পয়েন্ট।
শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হচ্ছে- শেখঘাট উপকেন্দ্রের আওতাধীন শেখঘাট, কাজির বাজার, শাহজালাল ঘাট, তোপখানা, সুরমা মার্কেট, কোর্ট কম্পাউন্ড ও সার্কিট হাউজ সংলগ্ন এলাকা।
এই অনাকাঙ্খিত বিদ্যুৎ সরবরাহ বন্ধের জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বাউবো) সিলেট কর্তৃপক্ষ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D