৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বিশৃঙ্খলা ও নাশকতা এড়াতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃ্ঙ্খলা বাহিনী। নগরের বিভিন্ন সড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। নগরজুড়ে চলছে র্যাবের টহলও। কঠোর গোয়েন্দা নজরদারির পাশাপাশি প্রস্তুত রয়েছে পুলিশের সাঁজোয়া যানও। পুলিশ কর্মকর্তারা জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতেই এই বাড়তি সতর্কতা।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা। সিইসির ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। বেসরকারি টেলিভিশন ও রেডিওগুলো বাংলাদেশ টেলিভিশনের সৌজন্যে ভাষণ সরাসরি সম্প্রচার করবে। তার ঘোষণার মধ্য দিয়েই শুরু হবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা।
এদিকে, বৃহস্পতিবার নগরীর বিভিন্ন সড়কে র্যাবসহ আইনশৃ্ঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে। এ কারণে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার মো. আবদুল ওয়াহাব বলেন, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়ছে। পোষাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোষাকের পুলিশও মাঠে তৎপর রয়েছে। নাশকতার চেষ্ঠা করা হলে পুলিশ কঠোরহস্তে দমন করবে বলেও জানান তিনি।
র্যাব-৯ এর উপ অধিনায়ক মেজর শওকাতুল মোনায়েম জানান, তফসিল ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে নাশকতার একটি শঙ্কা থাকে। সেই শঙ্কা ও ভীতি কাটাতেই র্যাব টহল বাড়ানো হয়েছে।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D