১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) চতুর্থ পরিষদের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে সিসিকের প্রথম সভায় কাউন্সিলদের ভোটে নির্বাচিত হয়েছেন নতুন প্যানেল মেয়রবৃন্দ।
কাউন্সিলরদের ভোটে প্যানেল মেয়র-১ নির্বাচিত হয়েছেন কাউন্সিলর তৌফিক বক্স লিপন। তিনি ভোট পেয়েছেন ১৬টি। প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়েছেন সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ। তার প্রাপ্ত ভোট ১৪টি। অন্যদিকে কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদি ও কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল সমান সংথ্যক ১৩টি ভোট পান। পরে লটারির মাধ্যমে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল প্যানেল মেয়র-৩ নির্বাচিত হলেন।
নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরীসহ মোট ৩৭ জন ভোটার ছিলেন। এদের মধ্যে ভোট প্রদান করেছেন ৩৪জন। অন্য তিনজন সভায় উপস্থিত ছিলেন না।
এরা হচ্ছেন কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, আজাদুর রহমান আজাদ ও কাউন্সিলর আফতাব হোসেন খান।
সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব সিলেটভিউকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
নির্বাচনের পূর্বে নতুন পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হকের পরিচালনায় বৈঠকে কোরান তেলাওয়াত নির্বাহী ইঞ্জিনিয়ার আলী আকবর ও কর কর্মকর্তা গীত চন্দন দাশ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D