প্রধানমন্ত্রীর কাছে গায়েবী মামলার তালিকা দিলো বিএনপি

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০১৮

প্রধানমন্ত্রীর কাছে গায়েবী মামলার তালিকা দিলো বিএনপি

Manual2 Ad Code

প্রথম দফা সংলাপে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর মিথ্যা ও গায়েবি মামলার তালিকা দিয়েছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর কাছে এ তালিকা দেন। মিথ্যা ও গায়েবী এসব মামলায় অন্তর্ভূক্ত নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানী বন্ধ করার পাশাপাশি প্রত্যাহারেরও অনুরোধ জানানো হয়েছে।
তালিকা প্রসঙ্গে দেয়া এক চিঠিতে বিএনপি মহাসচিব উল্লেখ করেন, গত কয়েকবছর ধরে বিএনপি’র জাতীয় নেতৃবৃন্দসহ দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা, থানা এমনকি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধেও ধারাবাহিকভাবে হাজার হাজার মিথ্যা, উদ্ভট, গায়েবী ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা দায়ের করা হচ্ছে, যা গতকাল পর্যন্ত অব্যাহত আছে। গত ১লা সেপ্টেম্বর থেকে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক হারে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবী মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করছে এবং রিমান্ডে নিয়ে অকথ্য নির্যাতন করছে। এ ধরনের ন্যাক্কারজনক ও অমানবিক ঘটনা নিঃসন্দেহে গভীর উদ্বগজনক। ন্যুনতম কোন সত্যতা কিংবা প্রমাণ না থাকলেও নেতাকর্মীদের এ ধরনের বানোয়াট ও হাস্যকর মামলায় প্রতিনিয়ত জড়ানো হচ্ছে। আশ্চর্য হলেও সত্য যে, বিএনপি ও অঙ্গ সংগঠনের মৃত কিংবা দেশের বাইরে অবস্থানরত ব্যক্তিদেরকেও মিথ্যা মামলায় আসামী করা হয়েছে।
চিঠিতে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনার সময় প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে করা গায়েবী মামলার তালিকা প্রেরণের জন্য বলেন। এরই আলোকে দেশব্যাপী বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা উল্লেখপূর্বক আংশিক তালিকা প্রেরণ করা হলো। মামলার তালিকা মোতাবেক নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানী না করার জন্য অনুরোধ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে এসব মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহারেরও অনুরোধ করেন।

Manual1 Ad Code

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code