শাপলা চত্বরে ঈমানদারদের রক্তের বদলা না নিলে আমরা বেইমানে পরিণত হবো

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০১৮

শাপলা চত্বরে ঈমানদারদের রক্তের বদলা না নিলে আমরা বেইমানে পরিণত হবো

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, রাজধানীর শাপলা চত্বরে যা ঘটেছিল তা আল্লামা শফি ভুলে যেতে পারেন, কিন্তু তিনি ভোলেননি। আজ মঙ্গলবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জাতীয় ঐক্যফ্রন্টের জনসভায় এ কথা বলেন তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে লোক সমাগমের বিষয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘টঙ্গী বন্ধ, এই দিকে বন্ধ, সব বন্ধের পরেও আমার মুখে বলা উচিত যে, একটু সোহরাওয়ার্দী উদ্যানে আইসা আপনে (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) দেইখা যান।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘গত ৪ তারিখ উনি এখানে এসেছিলেন, আল্লামা শফির এক মিটিংয়ে। আল্লামা শফি ভুলে যেতে পারে, আমি কাদের সিদ্দীকি ভুলি নাই। শাপলা চত্বরে ঈমানদারদের রক্ত ঝরিয়েছে, এই রক্তের বদলা না নিলে আমরা বেইমানে পরিণত হব। ইলেকশন দিতে হবে হাসিনাকে।