৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভা ও প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ নিয়ে আলোচনার বিষয়ে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।
সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর মতিঝিলে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের চেম্বারে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে মঙ্গলবারের জনসভা সফল করতে পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন করা হবে। এবং সরকারের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপে কী নিয়ে আলোচনা হবে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ঐক্যফ্রন্টের নেতা আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না, সুলতান মোহাম্মদ মনসুর, মোস্তফা মহসিন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D