ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

প্রকাশিত: ১:৪৮ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বাধীন কৃষক শ্রমিক জনতা লীগ। সোমবার দুপুরের দিকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে মতিঝিলে দলের কার্যালয়ে বর্ধিতসভা শুরু হয়। এরপর দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করেন কাদের সিদ্দিকী।

এই সংবাদ সম্মেলন থেকেই জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার বিষয়ে কাদের সিদ্দিকী তার অবস্থান পরিষ্কার করলেন।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জেলহত্যা দিবসের আলোচনা সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছিলেন, ঐক্যফ্রন্টে যোগ দেওয়ার ব্যাপারে একদিন সময় চাচ্ছি।

সোমবার আমি আমার অবস্থান পরিষ্কার করবো। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।