৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২৫ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮
কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী তার রাজনৈতিক অবস্থান জানাবেন আজ। তিনি জানাবেন ড. কামাল হোসনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেবেন কিনা।
কয়েক দিন ধরেই জল্পনা-কল্পনা চলছেন কী করছেন বঙ্গবীর? ভবিষ্যতেও বা কী করতে যাচ্ছেন? তারই কথার আলোকে মনে করা হচ্ছিল,গত শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনায় তিনি তার রাজনৈতিক অবস্থান জানাবেন।
ধারণা করা হচ্ছিল, ড. কামাল হোসেনের হাত ধরে জাতীয় ঐক্যফ্রন্টেই যোগ দিচ্ছেন।
ঐদিন অধীর আগ্রহে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতাসহ বিভিন্ন স্তরের কর্মী জনগণ অধীর আগ্রহভরে অপেক্ষা করছিলেন। প্রায় পৌনে এক ঘন্টা বক্তব্যে একপর্যায়ে বঙ্গবীর জানালেন তিনি ঐদিন যোগ দিচ্ছেন না- চান আরো এক দিন সময়।
সে হিসাবে আজ সোমবার তার রাজনৈতিক অবস্থান জানানোর দায় পড়ে তা পক্ষ থেকে। গত ৩১ অক্টোবর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক অবস্থান কি হবে তা তিনি জানাতে সকলকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন।
তবে গত শনিবারের আলোচনা সভায় বিশিষ্ট আইনজীবি ড. কামাল হোসেন বঙ্গবীরের শুধু একাত্তরের রনাঙ্গণের বীরত্ব তুলে ধরেননি, তিনি সুস্পস্টভাবে ৭৫’ পনের আগস্টের পরে তার (বঙ্গবীরের) সশস্ত্র প্রতিবাদ-প্রতিরোধের প্রশংসা করেন। এটা বঙ্গবীরসহ তার দলের নেতাকর্মীদের মধ্যে একধরনের প্রাণের সঞ্চারও করে। বিষয়টি কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মী এবং ৭৫-এ বঙ্গবীরের সহযোদ্ধাদের অনুপ্রাণিত করে।
জানা গেছে, এর আগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বঙ্গবীর ৭৫-এর প্রতিরোধ যোদ্ধাদের মিলনমেলার আয়োজন করেছিলেন। স্মৃতিচারণমুলক সে অনুষ্ঠানে
তিনি বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত কয়েকজন শীর্ষ নেতার উপস্থিতি আশা করেছিলেন। কিন্তু তা হয়নি বলে তিনি মুনঃক্ষুন্নও হয়েছিলেন তিনি।
আর এজন্য আজকে দলের যে বর্ধিত সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে এর প্রভাব পড়বে।
এদিকে গতকাল রাতে দলের পক্ষ থেকে কৃষক শ্রমিক জনতা লীগেরন যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি দেয়া হয়। এতে জানান হয় আজ পূর্বঘোষণা অনুসারে ৫ নভেম্বর সোমবার সকালে কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দলের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।
এসভায় জাতীয় ঐক্যফ্রন্টে যোগদানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। অপরদিকে সভাশেষে বেলা সাড়ে ১২টায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বর্ধিতসভার সিদ্ধান্ত ঘোষণা করবেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D