নগরীর শামীমাবাদে সিএনজি অটোরিক্সা চালক খুন

প্রকাশিত: ১:৪২ পূর্বাহ্ণ, নভেম্বর ৫, ২০১৮

নগরীর শামীমাবাদে সিএনজি অটোরিক্সা চালক খুন

নগরীর শামীমাবাদ আবাসিক এলাকায় দুর্বত্তদের ছুরিকাঘাতে ময়না মিয়া (৩৫) নামের এক সিএনজি অটোরিক্সা চালকের মৃত্যু হয়েছে। তিনি কাজীটুলা উচাসড়ক এলাকার আইনুদ্দিনের পুত্র। রোববার (৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস আই ফারুক।
তবে, কি কারণে এ ঘটনা ঘটেছে তা তাৎক্ষনিকভাবে তিনি জানাতে পারেনি।
কতোয়ালী থানার ওসি সেলিম মিয়া জানান, লাশটি বর্তমানে হাসপাতালেই আছে। তবে, ঘটনার কারণ বলা যাচ্ছে না।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট