৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০১৮
মৌলভীবাজারে দ্বিতীয় জাতীয় পুষ্টি কর্মপরিকল্পনা অবহিতকরণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসকের কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম।
সির্ভিল সার্জন ডা. শাহজাহান কবিরের সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকতা মো. জসিম উদ্দিনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য সেবা স্বাস্থ্য মন্ত্রনালয়ের উপ-সচিব মো. হাজিজুর রহমান চৌধুরী, পৌর মেয়র মো. ফজলুর রহমান,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পার্থ সারথী দত্ত কানন গো।
পুষ্টি কর্মপরিকল্পনা উপস্থাপন করেন, জাতীয় পুষ্টি পরিষদের সহকারী পরিচালক ডা. নাজমুস সেলেহীন ও সহকারী পরিচালক ডা. রেজওয়ানা আহমেদ।
বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদের অায়োজনে এ কর্মশালায় সার্বিক তত্বাবধানে ছিল মৌলভীবাজার সিভিল সার্জন কার্যালয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D