৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০১৮
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যত সাজাই হোক, মাথা নত করবে না বিএনপি। জনগণের অধিকার প্রতিষ্ঠা করা হবে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে গণ–অনশন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। গণ–অনশন কর্মসূচি বেলা ১০টা থেকে তিনটা পর্যন্ত চলে।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুটি মামলায় সাজার রায়ের প্রতিবাদে ঢাকার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে কর্মসূচি পালন করছেন দলটির নেতা-কর্মীরা।
নাট্যমঞ্চের প্রবেশপথে বিএনপির কেন্দ্রীয় নেতারা দুই স্তরে চেয়ারে বসে এবং কর্মীরা সামনের অংশে কার্পেটে বসে গণ–অনশন কর্মসূচি পালন করছেন।
বিএনপির এই কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর নাট্যমঞ্চের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্প্রতি মহানগর নাট্যমঞ্চে কেন্দ্রীয় ১৪ দলের সমাবেশে নেতা-কর্মীদের কোনো ধরনের ব্যাগ নিয়ে প্রবেশ করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে আজ বিএনপির কর্মসূচিতে পুলিশকে কোনো ধরনের নিরাপত্তা তল্লাশি করতে দেখা যায়নি।
একই দাবিতে গতকাল বুধবার ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। যদিও কর্মসূচি শেষের আগেই বিএনপির নেতা-কর্মীরা গ্রেপ্তার–আতঙ্কে কর্মসূচিস্থল ত্যাগ করেন।
গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার আপিলের রায়ে খালেদা জিয়ার সাজা পাঁচ বছর থেকে বাড়িয়ে ১০ বছর করেন হাইকোর্ট। এদিনই বিএনপি তিন দিনের প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। আজ কর্মসূচির দ্বিতীয় দিন।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদীন, আতাউর রহমান ঢালী, কেন্দ্রীয় নেতা ফজলুল হক মিলন, শহীদ উদ্দিন চৌধুরীসহ দলে অঙ্গ-সংগঠনের নেতারা কর্মসূচিতে অংশ নিয়েছেন।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D