৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, অক্টোবর ৩১, ২০১৮
সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ছাড়া বাংলাদেশে কোন নির্বাচন হবে না। সরকার আতংকিত হয়েই সাজানো মামলায় ষড়যন্ত্রমূলক রায়ের মাধ্যমে বেগম জিয়াকে বন্দী করে রেখেছে। ঐক্যবদ্ধ জিয়ার সৈনিকেরা কঠোর আন্দোলন সংগ্রামের মাধ্যমেই তাকে মুক্ত করবে। তারপর নির্বাচন। আমরা প্রস্তুত।
তিনি বলেন, এই সরকার গ্রেফতার আর জুলুমবাজীর মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের উপর নির্যাতনের স্টিমরোলার চালাচ্ছে। যখন তখন নানা অজুহাতে হাজার হাজার নেতাকর্মীকে জেলে বন্দী করে রেখেছে। তারা আবারও ফাঁকা মাঠে গোল দেয়ার চক্রান্তে লিপ্ত। কিন্তু তাদের সেই চক্রান্ত সফল হবে না। দেশের আপামর জনগনকে সাথে নিয়ে বিএনপি নেতাকর্মীরা সরকারের অবৈধ কর্মকান্ড প্রতিরোধ করবে।
তিনি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা খন্দকার আব্দুল মুক্তাদির ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদসহ সারাদেশের সকল কারাবন্দী জিয়ার সৈনিককে অবিলম্বে মুক্তি দেয়ার দাবি জানান।
তিনি বুধবার রাত ৮টায় বিয়ানীবাজার উপজেলার তিলপারা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাটিজুরা গ্রামে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিনের বাড়িতে তিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠন সমুহের উদ্যোগে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি ও তারেক রহমানের বিরুদ্ধে ফরমায়েশী রায়ের প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।
এলাকার মুরব্বি আরমিছ আলীর সভাপতিত্বে ও তিলপারা ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা কৃষক দলের সভাপতি এম এ মুছাব্বির, জেলা বিএনপির উপদেষ্টা আতাউর রহমান উতু, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সিলেট জেলা পরিষদ সদস্য মো. নজরুল হোসেন, জেলা বিএনপির সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরওয়ার হোসেন ও তিলপাড়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাইফুল ইসলাম সায়েক।
সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- তিলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি জামাল উদ্দিন, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি শামসুল ইসলাম, তিলপাড়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হোসেন আহমদ, ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক মাহবুবুর রশীদ মাহবুব, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের সভাপতি ফয়েজ আহমদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আহসান জামিল, জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সভাপতি ওলিউর রহমান, গোলপগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা সাদিকুর রহমান, সুলতান আহমদ, নজরুল ইসলাম, রুমেল আহমদ, মারুফ আহমদ, এমাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদল নেতা মাহবুব আহমদ, সাবেক পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল নোমান, লুকমান আহমদ, সুপ্রিম আহমদ, বিয়ানীবাজার কলেজ ছাত্রদল নেতা মুনতাসির, তিলপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা তোফায়েল আহমদ, আব্দুল হামিদ ও মুসা মিয়া।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D