বিএনপিকে ৭ দফার আলোকে সংলাপের পরামর্শ

প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১, ২০১৮

বিএনপিকে ৭ দফার আলোকে সংলাপের পরামর্শ

সংলাপের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপিকে সাত দফার আলোকে সংলাপ করার পরামর্শ দিয়েছে ২০ দলীয় জোটের শরিকরা।

বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এ পরামর্শ দেন শরিক দলের শীর্ষ নেতারা।

বৈঠকে অংশ নেওয়া জোটের এক শীর্ষ নেতা এ তথ্য জানিয়েছেন। তবে বৈঠক শেষে গণমাধ্যমে এ নিয়ে কোনো কথা বলতে রাজি হননি বিএনপি নেতৃত্বাধীন ২০ জোটের নেতারা।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের আমীর মাওলানা মো. ইসহাক, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব রেদোয়ান আহমেদ

বাংলাদেশ ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি ওয়াক্কাস, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামিক পার্টির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী ও জাতীয় পার্টি (জাফর) মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান প্রমুখ।