বিক্ষোভের প্রস্তুতিকালে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক’সহ ৮ জন আটক

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০১৮

বিক্ষোভের প্রস্তুতিকালে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক’সহ ৮ জন আটক

৩০ অক্টোবর ২০১৮, মঙ্গলবার : সিলেটে বিক্ষোভের প্রস্তুতিকালে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ’সহ ৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে নগরীর চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দলের নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ সেখান থেকে তাদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেটেও এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

আটককৃতদের মধ্যে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ ছাড়াও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু,  জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, জেলা ধর্ম বিষয়ক সম্পাদক আল মামুন খান, আলী আকবর, মুন্না’সহ অন্তত ৮ জন বলে দলীয় সূত্র জানিয়েছে।  বর্তমানে তাদেরকে কোতোয়ালী মডেল থানায় নিয়ে যাওয়া হয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বমোট পাঠক


বাংলাভাষায় পুর্নাঙ্গ ভ্রমণের ওয়েবসাইট