২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে এক তরফা রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতাকর্মীরা।
সোমবার বিকেল সাড়ে ৩টায় সিলেট নগরীর চৌহাট্টা থেকে রিকাবীবাজার মোড়ে গিয়ে মিছিলটি শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন সিলেট মহানগরের সভাপতি সুদীপ জ্যোতি এষ,সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান।
মিছিল শেষে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হেসেন সুমন বলেন, আজকেও যে ফরমায়েসি রায় দেওয়া হয়েছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। খালেদা জিয়া বিহীন কোন নির্বাচন হতে দেওয়া যাবেনা। সেই সাথে বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি না দিলে আগামীতে রাজপথ থেকে আওয়ামীলীগ সরকার পতনের কঠোর কর্মসূচীর মাধ্যমে আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তোফায়েল আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি এনামুল হক, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি গোলাম মো.সেলিম চৌধুরী,আব্দুল করিম জোনাক, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জুবের আহমদ,আবুল কালাম, মহানগর ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল হাসিব, জেলার সহ-সভাপতি শিহাব খান, মহানগরের সহ-সভাপতি তানভীর আহমদ চৌধুরী, এস এম সেফুল, জেলার সহ-সভাপতি এনামুল কবীর চৌধুরী সুহেল, জহিরুল ইসলাম রাসেল, মহানগরের সহ-সভাপতি কবির আহমদ চৌধুরী উজ্জল, জেলার সহ-সভাপতি মিনার হোসেন লিটন,মহাগরের সহ-সভাপতি রাইসুল ইসলাম সনি, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, জেলার যুগ্ম-সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুল মুতাকব্বির চৌ.সাকি, আলী আকবর রাজন,দুলাল রেজা, মহানগরের যুগ্ম-সম্পাদক সদরুল ইসলাম লোকমান,জেলার যুগ্ম-সম্পাদক তাজুল ইসলাম সাজু, মহানগরের সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ,আবুল হোসেন, জেলার সহ সাধারণ-সম্পাদক ফয়জুর রহমান, মহানগরের সহ সাধারণ-সম্পাদক হাবিব মির্জা, এম শোয়েব আহমদ,জেলার সহ-সাধারণ সম্পাদক আবদালী হাদী জনি, মহানগরের সহ সাধারণ-সম্পাদক মেহরাজ ভূইয়া পলাশ,মাহবুবুল আলম সৌরভ,হেলাল আহমদ মাসুম প্রমুখ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D