৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেন, মহান স্বাধীনতা যুদ্ধের পর থেকে আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলে আসছে। কোন ষড়যন্ত্রই আওয়ামী লীগের এগিয়ে চলা ও আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলাকে বাঁধাগ্রস্ত করতে পারেনি। তাই জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ রয়েছে উন্নয়নের মহাসড়কে। আর বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের এক অন্যতম মডেল রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। আওয়ামী লীগের প্রতি মানুষের ভালবাসা ও বিশ্বাস থাকা আসন্ন নির্বাচনে শত ষড়যন্ত্র করেও নৌকার বিজয় আটকানো যাবে না।
তিনি সোমবার রাতে ‘৩রা নভেম্বর জেল হত্যা দিবস’ পালনের লক্ষে সিলেটের বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজী আমির আলী, মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কুতিক সম্পাদক শামীম আহমদ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য আহমদ আলী, এমদাদুল হক, নিজাম উদ্দিন, মিজানুর রহমান মিজান, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য শের আলী, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, মহব্বত আলী, বাবুল দেবনাথ, শানুর আহমদ জয়দু, ইয়াসিন আলী, রকন মিয়া, নূর মিয়া মেম্বার, উপজেলা শ্রমিক লীগের সহ সভাপতি তাজির আলী, আওলাদ আলী, যুবলীগ নেতা নূরশেদ আহমদ, দুলাল মিয়া, জাবেদ মিয়া, মনোহর হোসেন মুন্না, গিয়াস উদ্দিন, দবির মিয়া, অ্যাডভোকেট সায়েদ আহমদ, এমদাদ হোসেন নাঈম, ফজলুর রহমান শিপন, ফুলকাছ মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা সিজিল মিয়া, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি লিটন দে, ছাত্রলীগ নেতা সরফ উদ্দিন সৌরভসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D