২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০১৮
২৯ অক্টোবর ২০১৮, সোমবার : জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে সিলেটে ঝটিকা মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
সোমবার দুপুরে নগরীর জিন্দাবাজার থেকে মিছিলটি বের হয়ে মির্জাজাঙ্গাল পয়েন্টে গিয়ে এক সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, এটা (জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা) প্রাইভেট ট্রাস্ট। এখানে সরকারের কোনো টাকা নেই, এটা মামলাই হয় না। আজকে জোর করে সাজা দেওয়া হয়েছে। সরকারের হস্তক্ষেপের কারণে এই সাজা।
তারা বলেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলায় একতরফা সাজা দিয়ে আটকে রাখার পায়তারা করছে সরকার। বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে নির্বাচন থেকে দূরে রাখার জন্য আজ জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় অন্যায়ভাবে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ফরমায়েসী রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান’সহ নিরপরাধ বিএনপি নেতৃবৃন্দের বিরুদ্ধে যাবজ্জীবন সাজা প্রদান করেছে আওয়ামী আজ্ঞাবহ আদালত।
সভায় বক্তব্য রাখেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত্ চৌধুরী সাদেক, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, সহ-সভাপতি কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, জেলা সিনিয়র-যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন বাচ্চু , হুমায়ুন আহমদ মাসুক, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও আবুল কাশেম, দফতর সম্পাদক এডভোকেট মোঃ ফখরুল হক, মহানগর আপ্যায়ন সম্পাদক আফজাল উদ্দিন, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন ও হাবিবুর রহমান হাবিব, সহ-দফতর সম্পাদক এম এ মালেক, সহ-শিশু সম্পাদক দিলোয়ার হোসেন জয়, বিএনপি নেতা মঈনুল হোসেন মঞ্জু, আজাদুর রহমান আজাদ মেম্বার, দিলোয়ার হোসেন চৌধুরী, সুজান আহমদ, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, ছাত্রদল নেতা এনামুল হক শামীম, বদরুল ইসলাম, আলী আহমদ আলম, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, যুবদল নেতা মঈন উদ্দিন, ছাত্রদল নেতা এনামুল হক, হাসিব আহমদ, হুমায়ুন রশিদ, কয়েস আহমদ,জুয়েল আহমদ, ইসলাম উদ্দিন, আলী আকবর রাজন, দুলাল আহমদ, মাহবুবুল আলম সৌরভ, আহমদ শাহীন, এসএম জুয়েল, শাহেদ আহমদ, নাজির আহমদ, সজিবুর রহমান রুবেল, সাহেল আহমদ নয়ন, স্বপন আহমদ, হাুসান আহমদ রাসেল, সামাদ উদ্দিন, নাঈম আহমদ, শ্রমিক দল নেতা আব্দুল আহাদ ও ইশরাক জাহান খোকন প্রমুখ।
খালেদা জিয়ার বিরুদ্ধে ৩৬ মামলার মধ্যে এ নিয়ে দ্বিতীয় মামলার রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণা কেন্দ্র করে কারাগার থেকে আসামি মনিরুল ইসলাম খান ও জিয়াউল ইসলাম মুন্নাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি আদালতে আসেননি। অপর আসামি হারিছ চৌধুরী পলাতক।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D