৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৮
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ড. কামাল হোসেন যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়েছেন, এজন্য তাকে কঠিন শাস্তি পেতে হবে।
রবিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই মুহূর্তে আইন পরিবর্তন করার কোন সুযোগ নেই। এই মুহূর্তে পরিবর্তন করতে পারব না। পরবর্তী পার্লামেন্ট পর্যন্ত তাদের অপেক্ষা করতে হবে।
একটু ধৈর্য সহকারে তারা অপেক্ষা করবেন, এর মধ্যে কোন ন্যায় সঙ্গত বিষয় থাকে তাহলে পরবর্তীতে আলোচনার মাধ্যমে বিবেচনা করা হবে। ধর্মঘট প্রত্যাহার করুন, মানুষকে কষ্ট দিয়ে কোন লাভ নেই ।
রবিবার সকালে রাজধানীর সেতু ভবনে তিনি পরিবহন শ্রমিকদের উদ্দেশ্যে এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, আগামীকাল পার্লামেন্ট শেষ হবে। এরপর পার্লামেন্টের কোন সদস্য ক্ষমতা প্রয়োগ অথবা কোন কাজ করতে পারবে না। এমনকি নির্বাচন বিধির আচারণ সবাইকে সমানভাবে মানতে হবে।
ঐক্যফ্রন্ট হায় হতাশ করছে উল্লেখ করে তিনি বলেন, অপজিশন তো একটু ক্রিটিক্যাল হবেই। অপজিশনের কাজই হলো ক্রিটিসাইজ করা। তারা ৭ দফা দাবি দিয়েছে। এই মুহূর্তে ৭ দফা মেনে নিতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। যা কোন অবস্থাতেই সম্ভব না।
কাজেই এই দাবির ব্যাপারে তারা যদি স্ট্রাইক করেন, অনড় থাকেন তাহলে অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে। যেখানে একটা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিরাজ করছে, যেটা তাদের দরকার একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, এছাড়া নতুন করে নির্বাচন কমিশনের পুনঃগঠনের কোন সুযোগ নেই।
ওবায়দুল তাদের বলেন, রাষ্ট্রপতি একটি সার্চ কমিটি গঠন করে সকল দলের প্রতিনিধিকে নিয়ে ইলেকশন কমিশন গঠিত হয়েছে। কাজেই এটা পরিবর্তন করার কোন সুযোগ নেই।
তার পরও যদি পরিবর্তন চায় তাহলে আসলে ইলেকশন চায় কিনা সেটাও আমাদের বড় প্রশ্ন। এবং সাত দফার মধ্যে যে দাবি আছে সেগুলো এই মুহূর্তে মেনে নেওয়া সম্ভব নয়।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D