সরকারকে ডা. জাফরুল্লাহর আল্টিমেটাম : ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে

প্রকাশিত: ৫:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮

সরকারকে ডা. জাফরুল্লাহর আল্টিমেটাম : ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে

Manual8 Ad Code

চট্টগ্রাম : আগামী ১০ দিনের আল্টিমেটাম দিয়ে গণস্বাস্থ্য কেন্দ্রে ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ১০ দিনের মধ্যে দেশের পরিস্থিতি পরিবর্তন হবে।

Manual8 Ad Code

১০ দিনের মধ্যে দেশের সব বুদ্ধিজীবী ঐক্যফ্রন্টে যোগ দেবেন। বামপন্থী, আওয়ামীপন্থী সব বুদ্ধিজীবী আসবেন। শুধু ১০ দিন অপেক্ষা করেন, দেখেন কী হয়।

শনিবার বিকেলে চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ঐক্যফ্রন্টের সমাবেশে তিনি এসব কথা বলেন।

Manual3 Ad Code

প্রধানমন্ত্রী নিজের ছায়া দেখে ভয় পাচ্ছেন মন্তব্য করে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, ভয় পাবেন না। ড. কামাল হোসেন আছেন, তিনি আপনাকে রক্ষা করবেন। কামাল হোসেন, ব্যারিস্টার মইনুল আপনাকে আইনি সহায়তা দেবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর কথা ও কাজে মিল নেই। বর্তমান সরকার পাকিস্তানের চেয়েও খারাপ শাসন চালু করেছেন। ভবিষ্যতে ক্ষমতায় এলে আইনের শাসন দেওয়ার জন্য বিএনপি নেতাদের আহ্বান জানান তিনি।

Manual2 Ad Code

সমাবেশ মঞ্চে আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

Manual7 Ad Code

সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন।
সকালে চট্টগ্রামে পৌঁছে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নগরীর জেল রোডে আমানত শাহ’র মাজার জিয়ারত করেন।

Manual1 Ad Code
Manual7 Ad Code