৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০১৮
চট্টগ্রাম: চট্টগ্রামে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশ শুরু হয়েছে। বেলা ২টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়।
সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও ঐক্যফ্রন্টের চট্টগ্রামের সমন্বয়কারী ডা. শাহাদাত হোসেন। সমাবেশে বিএনপি ও জোটের শীর্ষ নেতারা বক্তৃতা করবেন।
ইতোমধ্যে মঞ্চে আসন গ্রহণ করেছেন ঐক্যফ্রন্টের নেতারা। মঞ্চে আছেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, বরকত উল্লাহ বুলু, কল্যাণপার্টির চেয়ারম্যান লে. জেনারেল (অব.) মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নাল আবেদীন ফারুক, গোলাম আকবর খন্দকার, এস এম ফজলুল হক , প্রচার সম্পাদক ও সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজল প্রমুখ।
শনিবার সকাল থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে আসতে শুরু করেন। সমাবেশে আসতে নেতা-কর্মীদের বাধা দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
ইতোমধ্যে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। সমাবেশের জন্য বন্ধ করে দেয়া হয়েছে কাজির দেউড়ি-নিউমার্কেট সড়কে সব ধরনের যান চলাচল।

EDITOR & PUBLISHER :
DR. ARIF AHMED MOMTAZ RIFA
MOBILE : 01715110022
PHONE : 0821 716229
OFFICE : SHUVECHCHA-191
MIAH FAZIL CHIST R/A
AMBAKHANA WEST
SYLHET-3100
(Beside Miah Fazil Chist Jame Masjid & opposite to Rainbow Guest House).
E-mail : sylhetsangbad24@gmail.com
Hello : 01710-809595
Design and developed by M-W-D